Friday, March 20, 2026

অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে এনকাউন্টার মামলার তদন্তের প্রস্তাব শীর্ষ আদালতের

Date:

Share post:

হায়দরাবাদে এনকাউন্টার মামলার তদন্ত সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে হোক। বুধবার এই প্রস্তাব দিল শীর্ষ আদালত। হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসকের গণধর্ষণ ও খুনের ঘটনায় চার অভিযুক্তর এনকাউন্টারে মৃত্যু হয়। তা নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তাতে স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য সরকার ও মামলাকারী সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নাম প্রস্তাব করুক। তার অধীনেই এই মামলার তদন্ত করবেন। সাইবারাবাদ পুলিশের হেফাজতে থাকা অবস্থায় চার অভিযুক্তর মৃত্যু হয়। এর পরেই এই এনকাউন্টারের বিষয়ে তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয় শীর্ষ আদালতে।

Related articles

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি ঘনিষ্ঠ জ্যোতিষী!

মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট (Ashok Kharat)। তিনি আবার বিজেপি (BJP) ঘনিষ্ঠ। বৃহস্পতিবার...

শিক্ষা- স্বাস্থ্য – কর্মসংস্থানে জোর, শুক্রের বিকেলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা

‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে’ - আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে সামনে...

পুলিশের নয়া উদ্যোগে গাড়ির গতি বাড়ল ভিআইপি রোডে

ভিআইপি রোডের হলদিরাম ক্রসিং (Haldiram Crossing, VIP road) অন্যতম যানজটপ্রবণ মোড় হিসেবে খ্যাত। এমতাবস্থায় বিধাননগর ট্র্যাফিক পুলিশের নতুন...

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা! দফায় দফায় বৈঠকেও কাটল না অনিশ্চয়তা

আগামী মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal assembly election)। সব রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে। অথচ এখনও পর্যন্ত...