Sunday, April 12, 2026

ভয়াবহ আগুন ঢাকার প্লাস্টিক কারখানায়, মৃত ৯

Date:

Share post:

ঢাকার প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। মৃত ৯ জন শ্রমিক। আহতের সংখ্যা বহু। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসকরা। সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দমকল সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে বুধবার বিকেলে কেরানিগঞ্জের হিজলতলা এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায়। হঠাৎই আগুন লেগে যায় সেখানে। অল্প সময়ের মধ্যেই গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। ঘটনার সময় বহু শ্রমিক কারখানায় ভিতর কাজ করছিলেন। দমকল কর্মীরা মনে করছেন শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। ঘটনাস্থলে আগুন নেভাতে পৌঁছয় দশটি ইঞ্জিন। ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। ঘটনাস্থলেই একজন মারা যান। বাকি আটজনের মৃত্যু হয় হাসপাতালে। বাংলাদেশের রাজধানী ঢাকায় একের পর এক অগ্নিকাণ্ডে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। পূর্ববর্তী ঘটনাগুলি থেকে কোনও শিক্ষা নেওয়া হয়নি বলেও উঠছে অভিযোগ। প্লাস্টিক কারখানায় আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...