Thursday, June 18, 2026

‘দিদিকে বলো’-তে ফোনে ‘সুফল’ পেঁয়াজ মিলল হাতেহাতে

Date:

Share post:

রেশন দোকানে মিলছে সুলভ মূল্যে পেঁয়াজ। কিন্তু সেই পেঁয়াজ পচা। এমনই অভিজ্ঞতা হয়েছে টালিগঞ্জের হরিদেবপুরের এক বাসিন্দার। রেশনের দোকানে দাঁড়িয়েই ‘দিদিকে বলো’-তে ফোন করে সমস্যার কথা জানান তিনি। ফল মেলে তৎক্ষণাৎ। এক ঘণ্টার মধ্যে রেশন দোকানের সামনে গিয়ে পৌঁছয় ‘সুফল বাংলা’র গাড়ি। টাটকা পিঁয়াজ কেনেন ক্রেতারা।

কেন্দ্রের পাঠানো পেঁয়াজের বেশিরভাগই পচা বলে অভিযোগ মিলছে বিভিন্ন জায়গায়। এই আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই সুফল বাংলার মাধ্যমে টাটকা পেঁয়াজ সঠিক দামে রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে উদ্যোগ নেয় রাজ্য সরকার। ভর্তুকি দিয়ে চাহিদা মেটানো হচ্ছে। সুফল বাংলার স্টল থেকে পেঁয়াজ লুটের খবরও মিলেছে বিভিন্ন জায়গায়। বাড়তি পেঁয়াজ কেউ মজুত রাখছেন কি না, মুখ্যমন্ত্রীর নির্দেশে সেদিকেও নজর রাখা হয়েছে।

তবে, মুখ্যমন্ত্রীর আশঙ্কা মতো রেশনে যে সত্যিই পচা পেঁয়াজ মিলবে, তা ভাবতে পারেননি ক্রেতারা। তবে, ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না শূরকে এ বিষয়ে অভিযোগ জানানো হলে, তিনিই ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করার পরামর্শ দেন। অভিযোগ জানাতেই সুফল পেঁয়াজ মেলে হাতেনাতে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...