Thursday, June 18, 2026

মুকুল রায়ের কণ্ঠস্বর-এর নমুনা জমা দিতে নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

বিজেপি নেতা মুকুল রায়ের কণ্ঠস্বর-এর নমুনা জমা দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের ।কয়েক মাস আগেই বড়বাজার-কাণ্ডে এক ব্যক্তির কাছ থেকে ৮০ লক্ষ টাকা নেওয়ার মামলায় মুকুল রায়কে দিল্লি গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশ। এরপরই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করেন নেতা। সেই আবেদন খারিজ করে বড়বাজার কাণ্ডে কণ্ঠস্বর-এর নমুনা জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।

বিচারপতি রাজা শেখর মন্থা এই নির্দেশ দেন ৷ মুকুলকে 10 জানুয়ারি এই নমুনা দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ তবে, বিচারপতির নির্দেশ, এই নমুনা বন্ধ খামে আদালতের হেপাজতে রাখতে হবে ৷ বিচারপতির নির্দেশ ছাড়া তা খোলা যাবে না ৷ অন্য কোনও তদন্তের কাজেও ব্যবহারও করা যাবে না ৷

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...