Tuesday, June 9, 2026

অবরোধে শিয়ালদহ-ডায়মন্ড হারবার, হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত রেল পরিষেবা 

Date:

Share post:

অবরোধে শিয়ালদহ-ডায়মন্ড হারবার, হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত রেল পরিষেবা

নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় অসন্তোষ দেখা দিয়েছে। শুক্রবার দুপুর থেকেই জেলায়, জেলায় বিক্ষোভ শুরু হয়। চলে রেল অবরোধ। এর জেরে শিয়ালদহ-ডায়মন্ড হারবার ও হাওড়া-খড়গপুর ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। অবরোধের জেরে উলুবেড়িয়া স্টেশনে রেল আধিকারিকরা পৌঁছতে সমস্যায় পড়ছেন বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ। উলুবেড়িয়া স্টেশনে অবরোধের জেরে দাঁড়িয়ে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস, কান্ডারী এক্সপ্রেস। বিভিন্ন স্টেশনে আটকে আছে ইস্ট কোস্ট এক্সপ্রেস, তাম্রলিপ্ত, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস। আটকে পড়েছে লোকাল ট্রেনও।

উলুবেড়িয়ার পাশাপাশি ডায়মন্ডহারবারের বাসুলডাঙ্গা রেল অবরোধ শুরু হয়েছে। আটকে পড়েছে বহু লোকাল ট্রেন। তবে হাওড়া ও শিয়ালদহ মেইন শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক বলে রেল সূত্রে খবর।

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...