Friday, June 12, 2026

চোটের জন্য খেলেছেন না আইপিএলে, মাঠের বাইরে নয়া নজির ধোনির

Date:

Share post:

চোটের জন্য আইপিএলে মাঠে নামতেই পারছেন না মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni)। কিন্তু মাঠের বাইরে নয়া নজির গড়লেন মাহি। বিহার-ঝাড়খণ্ড অঞ্চলে সবচেয়ে বেশি আয়কর দিয়েছেন ধোনি(MS Dhoni) ,ভারতীয় আয়কর দফতরের এই তথ্য জানানো হয়েছে।। ২০২৫-২৬ অর্থবর্ষে এই অঞ্চলের ব্যক্তিগত করদাতাদের মধ্যে শীর্ষে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

আয়কর বিভাগের বিহার-ঝাড়খণ্ড অঞ্চলের প্রিন্সিপাল চিফ কমিশনার ডি সুধাকর রাও জানিয়েছেন, শেষ অর্থবর্ষে ঝাড়খণ্ড অঞ্চলের মোট ব্যক্তিগত করের পরিমাণ ২০ হাজার কোটি টাকা। এক মধ্যে ঝাড়খণ্ড থেকে সংগ্রহ হয়েছে ১২ হাজার কোটি টাকা। তবে ধোনি ব্যক্তিগত ভাবে কত আয়কর দিয়েছেন, তা জানানো হয়নি।

চোটের জন্য আইপিএলের(IPL) শুরু থেকে খেলতে পারছেন না, সিএসকে(CSK) দলের ডাগ আউট থেকেও উধাও মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। চেন্নাইয়ের খেলা থাকলে প্রথম দিকে দলের সঙ্গে মাঠে আসতেন। কিন্তু শেষ কয়েকটি ম্যাচের দিন ধোনিকে দলের সঙ্গে দেখা যাচ্ছে না।

আইপিএল শুরুর আগে প্রস্তুতি শিবিরে কাফ মাসলে চোট পেয়েছিলেন ধোনি। তারপর থেকে মাঠে নামতে পারেননি। কিন্তু ধীরে ধীরে অনুশীলন সেশনে ধোনিকে রেঞ্জ হিটিং-সহ হালকা ফিটনেস ড্রিলের উপর মনোযোগ দিতে দেখা যায়। মরশুমের মাঝপথে ধোনি প্রায় ফিট হয়ে উঠেছিলেন। তবে অনুশীলনের সময় আবারও কাফ মাসলে চোট পান। ধোনির অবসর নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...