Friday, June 19, 2026

হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফল প্রকাশ, শুভেচ্ছা মমতা-অভিষেকের

Date:

Share post:

পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৮৩ দিনের মাথায় প্রকাশিত হলো হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল। এবারেও সাফল্যের হারে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। মেধা তালিকায় জয়জয়কার জেলাগুলির। এই অভাবনীয় সাফল্যের জন্য কৃতী ছাত্রছাত্রীদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় তাঁদের পাশে থাকার বার্তাও দিয়েছেন। শুক্রবার মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন জানান, এই তিনটি বিভাগ মিলিয়ে প্রথম দশে স্থান অধিকার করেছে ৩৫ জন। মেধা তালিকায় রয়েছে ১৩ জন ছাত্রী। হাই মাদ্রাসা পরীক্ষা দিয়েছিল মোট ৪২ হাজার ৭৪৪ জন। প্রথম হয়েছে দু’জন। মুর্শিদাবাদের ভবতা আজিজিয়া হাই মাদ্রাসার মহম্মদ মুস্তাক নাজ়িম ও মালদহের এনএমএস হাই মাদ্রাসার শাহান আখতার। তাঁদের প্রাপ্ত নম্বর ৭৮১। দ্বিতীয় হয়েছে মালদহের ফতেখানি বিএমএস হাই মাদ্রাসার মহম্মদ শাকিল হোসেন। তাঁরা পেয়েছে ৭৮০। ৭৭৮ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে, কোচবিহারের মুন্সিরহাট সাহেকিয়া হাই মাদ্রাসার মিরাজ রহেমান।


আলিম দিয়েছে ১১ হাজার ৩৫০ জন। প্রথম দশে রয়েছে দশ জন। প্রথম হয়েছে উত্তর ২৪ পরগনার মির সাদিয়া জাহিন। সে পেয়েছে ৮৬২ নম্বর। দ্বিতীয় হয়েছেন হুগলির হাসিব হাসান(৮৩৫)। তৃতীয় হয়েছে উত্তর ২৪ পরগনার তমান্না খাতুন (৮২৬)। ফাজিলে এবারে হয়েছি সেমিস্টার সিস্টেমে পরীক্ষা। অংশ নিয়েছিল ৫ হাজার ৪০৮ জন। প্রথম দশে রয়েছেন ১২ জন। প্রথম হয়েছে উত্তর ২৪ পরগনার ইরফান হোসেন (৫৭৮)। দ্বিতীয় হয়েছেন উত্তর ২৪ পরগনারই মেহেদি হাসান মোল্লা (৫৬৪)। তৃতীয় হয়েছেন হুগলির মির্জা মহম্মদ আলাউদ্দিন ও শেখ সহিম আলি (৫৬৩)।

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...