Tuesday, April 7, 2026

দেব সাহিত্য কুটির এখন ঐতিহ্য, ঘোষণা পুরসভার

Date:

Share post:

বিশিষ্ট প্রকাশনা সংস্থা দেব সাহিত্য কুটির ভবনটিকে “হেরিটেজ” তকমা দিল কলকাতা পুরসভা। মনীষীদের স্পর্শসমৃদ্ধ এই ভবনটি দখলে হাত বাড়িয়েছিল একটি প্রমোটারগোষ্ঠী। দেব সাহিত্য কুটির আদালত ও পুরসভার দ্বারস্থ হয়। আদালতে রক্ষাকবচ আগেই মিলেছিল। এবার পুরসভা ভবনটি “হেরিটেজ” ঘোষণা করায় সুরক্ষা এল পুরোপুরি। প্রকাশনার অন্যতম কর্ণধার ও সম্পাদক রূপা মজুমদার এই ইতিবাচক পদক্ষেপের জন্য মেয়র ও পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন। বস্তুত বাংলা ও বাঙালির মননজগতের অন্যতম সেরা ভরকেন্দ্র দেব সাহিত্য কুটিরের প্রকাশনাগুলি বেশ কয়েক প্রজন্মের পাঠকপাঠিকার সঙ্গী। প্রমোটারের আগ্রাসনে যে বিপদ তৈরি হচ্ছিল, এবার মেঘ কেটে আকাশ পুরোপুরি পরিষ্কার হল।

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...