Monday, June 8, 2026

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

Date:

Share post:

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র সচিবের পদথেকে সরিয়ে তামিলনাড়ুর পর্যবেক্ষক হিসাবে পাঠানো হচ্ছে জগদীশ প্রসাদ মিনাকে (Jagdish Prasad Meena)। কমিশন সূত্রে খবর, সেই রাজ্যের তিরুচিরাপল্লি পশ্চিমের পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হচ্ছে তাঁকে। লোক দেখাতে মিনাকে তামিলনাড়ুতে পাঠানো হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের। মিনার বদলির পর থেকে এখন প্রশ্ন উঠছে যে, তবে কি রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকেও বদলি করে দেওয়া হবে? ভোট ঘোষণার রাত থেকে এই বদলির সিদ্ধান্ত সম্পর্কে কমিশনের উদ্দেশে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “রাত সাড়ে ১২টায় ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হল! এটা মগের মুলুক?”

স্বরাষ্ট্রসচিব পদ থেকে জগদীশ প্রসাদ মিনা (Jagdish Prasad Meena) ছাড়াও মুখ্যসচিব পদ থেকেও নন্দিনী চক্রবর্তীকে (Nandini Chakraborty) বদলি করে দেয় নির্বাচন কমিশন। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর স্থলাভিষিক্ত হয়েছেন দুষ্মন্ত নারিয়ালা। অন্যদিকে, মিনার জায়গায় নতুন স্বরাষ্ট্রসচিব হয়েছেন ১৯৯৭ ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষ। কেবল প্রশাসনিক স্তরেই নয়, পুলিশের শীর্ষকর্তাদেরও বদল করা হয়। যা নিয়ে সোমবারই ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...