Monday, March 23, 2026

রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“প্রতিবাদ অবশ্যই হোক তবে সেটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।” সিএবি ও এনআরসির বিরোধিতায় আন্দোলনের জেরে সংবাদ মাধ্যমে রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে শুক্রবার দুপুর থেকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট। টানা আড়াই ঘণ্টা পরে সন্ধে ছটা নাগাদ অবরোধ ওঠে। এর জেরে দক্ষিণ ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চল কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। শুক্রবার, দুপুরে ও এনআরসির বিরোধিতায় মিছিল শুরু হয়। বিকেলের পর থেকে পার্ক সার্কাসের সাতটি রাস্তা বন্ধ হয়ে যায়। বিস্তীর্ণ অঞ্চলে যানজট ছড়িয়ে পড়ে। সন্ধে ছটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related articles

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...