Monday, March 23, 2026

শবরীমালা মন্দিরে যেতে মহিলা সমাজকর্মীদের বিশেষ নিরাপত্তা নয়: সুপ্রিম কোর্ট

Date:

Share post:

শবরীমালা মন্দিরে নিজের দায়িত্বেই প্রবেশ করতে হবে মহিলা সমাজকর্মীদের। কোনও বিশেষ নিরাপত্তা দেওয়া হবে না। শুক্রবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সমাজকর্মী রেহনা ফাতিমা ও বিন্দু আম্মানি শবরীমালা মন্দিরে ঢোকার জন্যে নিরাপত্তা চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানান। কেরালা সরকারকে এবিষয়ে নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে আর্জি জানান তাঁরা। কিন্তু শুক্রবার সেই আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানায়, ইতিমধ্যই এই সংক্রান্ত মামলা বিবেচনার জন্য বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে। ফলে নিরাপত্তা দেওয়ার কোনও আদেশ দেওয়া যাবে না। বিচারপতি এসএ বোবদে বলেন, শবরীমালা নিয়ে পরিস্থিতি অশান্ত হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে এমন কিছু করা যাবে না, সেটা থেকে হিংসা ছড়াতে পারে। পরিস্থিতি বিবেচনা করে এখনই কোনও আদেশ দেওয়া সম্ভব নয়। বিষয়টি আপাতত বিবেচনাধীন।
এই ঘোষণার আগে কেরালা সরকারও জানিয়ে দিয়েছিল, শবরীমালা মন্দির আন্দোলন জায়গা নয়। সেক্ষেত্রে কোনও নিরাপত্তাও দেওয়া যাবে না। এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই দুই মহিলা সমাজকর্মী রেহনা ফাতিমা ও বিন্দু আম্মানি।

Related articles

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...