Friday, April 3, 2026

এবার কেজরিওয়ালকেও বৈতরণী পার করাবেন পিকে

Date:

Share post:

শুধু রাজনৈতিক আন্দোলন আর উন্নয়ন দিয়েই ভোটে জেতা যায় না। দরকার পরিকল্পিত কৌশল আর তার সফল বিপণন। তবেই আসবে জয়। ভারতের বহু রাজনীতিক এখন এই মন্ত্রে বিশ্বাসী। সেই তালিকায় মোদি, মমতা, রাহুল, নীতীশ অনেকেই আছেন। এঁরা সবাই কোনও না কোনও সময় ক্ষমতায় আসতে পেশাদার কৌশলবিদ পিকে বা প্রশান্ত কিশোরের আই-প্যাক সংস্থার দ্বারস্থ হয়েছেন। হালে অন্ধ্রে টিডিপিকে সরিয়ে ক্ষমতায় আসতে জগনমোহন রেড্ডিকে পিকের সাহায্য নিতে হয়েছে। বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে মমতা ব্যানার্জিরও ভরসা প্রশান্ত কিশোর। আর এবার দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে পিকের আই-প্যাক সংস্থার পেশাদারী বিপণন কৌশল ব্যবহার করবে আপও। নিজেই এই সুসংবাদ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পিকের সাহায্যে ভোটযুদ্ধ জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। খাতায়কলমে পিকে এখনও এনডিএ শরিক জেডিইউ-এর সহ-সভাপতি। আর তিনিই কিনা এনডিএ বিরোধী লড়াইয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মুখ্য পরামর্শদাতা!

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...