Site Logo

ব্রিগেডের মোদির সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ

EBBS Desk·
ব্রিগেডের মোদির সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ

জেলায় জেলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষ্যে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফর ও ব্রিগেড সমাবেশকে ঘিরে কলকাতায় যান নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। শনিবার শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। কিছু রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে বলে ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে।

Sponsored

Sranchi In Article

শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড (Brigade Parade Ground)-এ বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে করা হবে। এর মধ্যে রয়েছে-
এসপ্ল্যানেড র্যা ম্প
কে পি রোড
হসপিটাল রোড
লাভার্স লেন
ক্যাসুরিনা অ্যাভিনিউ
কুইনসওয়ে
পরিস্থিতি অনুযায়ী, ওই সব রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা বা গাড়ি ঘুরিয়ে অন্য পথে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আরও পড়ুন: দানবাক্সে ৩.০৭ কোটি! কর্নাটকের মন্দিরে রেকর্ড সংগ্রহ

Sponsored

Merlin In Article

একই সঙ্গে শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতায় কোনও ভারী যানবাহন ঢুকতে পারবে না। তবে এলপিজি সিলিন্ডার, তেল, সিএনজি, পেট্রোলিয়াম, অক্সিজেন, লুব্রিক্যান্ট, সবজি, ফল, মাছ, দুধ এবং ওষুধ বহনকারী ভারী যান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।

Sponsored

Shyam Sundar In Article

এ ছাড়া শহরের কয়েকটি এলাকায় পার্কিংয়েও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial)-এর আশপাশের এলাকায় কোনও গাড়ি থামানো যাবে না। এর পাশাপাশি এজেসি বোস রোড (AJC Bose Road)-এর হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেন-সহ একাধিক রাস্তায় পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

Sponsored

Camelia In Article

পুলিশ আরও জানিয়েছে, ভিভিআইপি যাতায়াতের রুট এবং মিছিল যাওয়ার রাস্তা অনুযায়ী কিছু সময়ের জন্য যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে। প্রয়োজন হলে ওই দিন শহরের ট্রাম পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। এ ছাড়াও প্রতিদিনের মতো কলকাতা ট্র্যাফিক পুলিশের যে নিয়ম ও বিধিনিষেধ কার্যকর থাকে, সেগুলিও শনিবার সমানভাবে বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →