Friday, April 3, 2026

CAA-এর বিরোধিতায় বাংলার বুদ্ধিজীবী মহলের প্রতিবাদ সভা

Date:

Share post:

কেন্দ্রের নতুন নাগরকিত্ব আইনের বিরোধিতায় উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি এই রাজ্যেরও বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ-বিক্ষোভ-অবরোধ-ভাঙচুর-অগ্নিসংযোগ। শুক্রবারের পর শনিবার সেই বিক্ষোভ আরও জোরালো হয়েছে।

এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে শান্ত থাকতে এবং শান্তির বার্তা দিতে উদ্যোগী হয়েছেন সমাজের বিশিষ্ট জনের। তবে শুধু শান্তির বার্তা নয়, তাঁরা বিলের প্রতিবাদেও সরব হবেন বলে জানা গিয়েছে।

এই উপলক্ষে শনিবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে বাংলার বুদ্ধিজীবী মহলের উদ্যোগে একটি সভারও আয়োজন করা হয়েছে। এই সভায় উপস্থিত থাকবেন শুভাপ্রসন্ন, অরিন্দম শীল, সুবোধ সরকার, আবুল বাশার, মনোজ মিত্র, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জয় গোস্বামী, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী-সহ আরও অনেকে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...