Tuesday, March 31, 2026

শিয়ালদহ দক্ষিণ শাখায় সমস্ত লাইনেই সকাল থেকে রেল অবরোধ, আক্রান্ত পুলিশ

Date:

Share post:

NRC ও CAA-এর প্রতিবাদে রবিবার সকাল থেকেই অবরুদ্ধ শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রায় সমস্ত লাইন। দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুর ও দেউলাতে এনআরসির প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভকারীরা। যার জেরে বারুইপুর, ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর লাইনে বন্ধ ট্রেন চলাচল।

অন্যদিকে, বজবজ লাইনে এবং নুঙ্গি স্টেশনের মধ্যবর্তী এলাকায় রেল অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। তার আগে বজবজ শাখার ট্রেন অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে যায় মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আসার পর পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। বাধ্য হয়ে পিছু হটে পুলিশ।

আরও পড়ুন-রাজ্যের ছয় জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...