Sunday, March 29, 2026

দাম বাড়াল মাদার ডেয়ারি, আমুল! আজ থেকে দুধ কিনলেই গুনতে হবে বেশি টাকা

Date:

Share post:

রাজধানী দিল্লিসহ দেশের একাধিক রাজ্যে আজ থেকে বাড়ল মাদার ডেয়ারির দুধের দাম। পাশাপাশি দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমুল-ও। এক ও হাফ লিটার দুধের প্যাকেট কিনতে গেলে আজ থেকে দিতে হবে বেশি মূল্য।

মাদার ডেয়ারির তরফে জানানো হয়েছে, সবরকম দুধের ক্ষেত্রেই দাম বাড়ানো হয়েছে। বুথ থেকে টোকেন মারফত দুধ আনুন বা প্যাকেটে থাকা টেনড মিল্ক, সব ক্ষেত্রেই দিতে হবে বেশি দাম।
ফুল ক্রিম, টোনড, ডাবল টোনড ও গরুর দুধের ক্ষেত্রে বাড়ছে দাম। হাফ লিটার দুধের প্যাকেট কিনতে গেলে এবার থেকে আগের চেয়ে এক টাকা বেশি দাম দিতে হবে। এক লিটার দুধের ক্ষেত্রে দুই থেকে তিন টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

আমুল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এক লিটার দুধের ক্ষেত্রে তারা দুটাকা দাম বাড়িয়েছে। দিল্লি ছাড়াও গুজরাত, বাংলা, মুম্বইসহ মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় আজ থেকে নতুন দামে বিক্রি হবে মাদার ডেয়ারি ও আমুল-এর দুধ। আমুল অবশ্য ডবল টোনড মিল্ক এর দাম একই রাখছে।

Related articles

গুন্ডামি করতে এলে চুপ করে বসে থাকবো না, কাকে হুমকি দিলেন রানা! 

টলিপাড়ায় ফের ফেডারেশন বনাম রানা সরকার (Rana Sarkar) সংঘাত। প্রখ্যাত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তৈরি করতে গিয়ে শ্যুটিং...

তিক্ততা অতীত, আইপিএলই মিলিয়ে দিল কুম্বলে-কোহলিকে

ক্রিকেট মাঠে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন বিরাট কোহলি। অবশেষে দূরত্ব কমল বিরাট কোহলি (Virat Kohli) ও অনিল কুম্বলের...

রহস্যে ঘেরা শিবের কৈলাস! কোন দিক কী বার্তা দেয়?

মাউন্ট কৈলাস মানেই অলৌকিক ঘটনা। রহস্যময় একটি পাহাড়। তিব্বত মালভূমি থেকে ২২ হাজার ফুট উপরে অবস্থিত কৈলাসকে(Manasarovar kailash)...

শাহ-অধীর-হুমায়ুনকে একজনই নিরাপত্তা দিচ্ছে? সেটিং নিয়ে মুর্শিদাবাদ থেকে প্রশ্ন অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির তিন এজেন্ট - অধীর চৌধুরি, হুমায়ুন কবীর, নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের বহরমপুরে নওদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাহিনা...