Sunday, May 17, 2026

চেন্নাইয়ে আজ শুরু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ওয়ান ডে অভিযান

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ২-১ পকেটে পুরেছে টিম কোহলি। এবার লক্ষ্য ওয়ান ডে সিরিজ। সেই লক্ষ্যেই রবিবার চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত।

বিরাট কোহালি ও কায়রন পোলার্ডের দলের ক্রিকেট-দ্বৈরথের আগে যে বিষয় চেন্নাইয়ের দর্শকদের কপালে ভাঁজ বাড়িয়েছে, তা হল বৃষ্টি। গত ৪৮ ঘণ্টা ধরে যা ক্রমাগত হয়ে চলেছে চেন্নাইয়ে। তবে স্বস্তির বিষয় এটাই যে, শনিবার সে ভাবে প্রবল বর্ষণ হয়নি চেন্নাই ও সংলগ্ন এলাকায়। রবিবারও সে ভাবে বৃষ্টির আশঙ্কা নেই।

কুঁচকির চোটের জন্য ওয়ান ডে সিরিজের দলে খেলবেন না ভুবনেশ্বর কুমার। চোটের কারণে নেই ওপেনার শিখর ধওয়নও। এই পরিস্থিতিতে দলে জায়গা পেয়েছেন শার্দূল ঠাকুর। তবে রবিবার তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই।

এ ছাড়াও শিখর ধাওয়ানের পরিবর্তে দলে এসেছেন মায়াঙ্ক আগরওয়াল। এর আগে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ভাল ব্যাট করেছেন মায়াঙ্ক। ভারতীয় ‘এ’ দলের হয়ে ওয়ান ডে ম্যাচেও রান করেছেন মায়াঙ্ক। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর অভিষেক হতে পারে কি না, তা জানতে চাওয়া হলে ভারতীয় ব্যাটিং কোচ বলেন, ‘‘ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল খেলে আসছে মায়াঙ্ক। ভারতীয় টেস্ট দল ও ‘এ’ দলের হয়ে খেলতে নেমেও রান পেয়েছে। সেই কারণেই ওকে দলে নেওয়া হয়েছে।’’

সূত্রের খবর, রবিবার বৃষ্টি থেমে গিয়ে খেলা হলে, সুবিধা পেতে পারেন মন্থর গতির বোলাররাই। সেক্ষেত্রে চাহাল-কুলদীপ জুটিই সম্ভবত হাত ঘোরাতে পারেন। অন্যদিকে ভুবনেশ্বর কুমার না থাকায় মহম্মদ শামি ও দীপক চাহার সামলাতে পারেন ভারতীয় দলের পেস আক্রমণের দায়িত্ব। তবে ওয়েস্ট ইন্ডিজ দলে বেশ কয়েক জন ‘পাওয়ার হিটার’ থাকায় কঠিন চ্যালেঞ্জ ভারতীয় বোলিং বিভাগের সামনে।

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...