Tuesday, June 16, 2026

নাগরিকত্ব আইনে পরিবর্তনের ইঙ্গিত? বড় ঘোষণা হতে পারে বড়দিনের পর

Date:

Share post:

দেশের উত্তর পূর্বাঞ্চলের একের পর এক রাজ্যে নাগরিকত্ব আইনের প্রতিবাদে অশান্তির আগুন জ্বলছে। হিংসা ছড়িয়ে পড়েছে অসম, ত্রিপুরা, মেঘালয়ে। অশান্তি, হিংসা ঘটছে বাংলাতেও। এই আইনে উত্তর-পূর্বের বিভিন্ন জনজাতি ও ভূমিপুত্ররা সমস্যায় পড়তে পারে আশঙ্কায় ছড়াচ্ছে বিক্ষোভ। দুশ্চিন্তায় এইসব অঞ্চলে বিজেপির শরিক দলগুলিও। এই পরিস্থিতিতে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিজেপির বন্ধু দলের মুখ্যমন্ত্রী কনরাড এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশের পর শাহ তাঁকে বলেছেন দুশ্চিন্তা না করতে। এই বিষয়ে যা করার 25 ডিসেম্বর বড়দিনের পর তিনি করবেন। জানা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী।

 

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...