তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে গাছ থেকে পড়ে মৃত্যুর দাবি করা হলেও, তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছে তাঁর পরিবার। এই ঘটনায় ইতিমধ্যেই এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Sponsored

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ওই তরুণী তাঁর এক বান্ধবী এবং দুই যুবকের সঙ্গে একটি অ্যাপ ক্যাব বুক করে সল্টলেকের ওই গেস্ট হাউজে আসেন। এরপর গভীর রাতেই ঘটে এই বিপত্তি। গেস্ট হাউজ কর্তৃপক্ষের এবং মৃতার সঙ্গীদের দাবি, রাতে গেস্ট হাউজের মধ্যে থাকা একটি আমগাছে আম পাড়তে উঠেছিলেন ওই তরুণী। সেখান থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আরও পড়ুন: পথকুকুর মামলায় আগের রায় বহাল! নিষ্কৃতিমৃত্যু-র ক্ষেত্রে বিশেষ সুপ্রিম নির্দেশ
এদিকে 'আম পাড়তে গিয়ে মৃত্যু'র এই তত্ত্ব কোনোভাবেই মানতে নারাজ মৃতার পরিবার। বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগে পরিবারের সদস্যরা দাবি করেছেন, তাঁদের মেয়ে কোনওদিন গাছে উঠতেই পারতেন না। তাঁদের অভিযোগ, গেস্ট হাউজের ভেতরে তরুণীকে ধর্ষণ করা হয়েছে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাঁকে ওপর থেকে নিচে ফেলে দিয়ে খুনের ঘটনাকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই তদন্তে নেমেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। ওই রাতে গেস্ট হাউজে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ধৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
4h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
18h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
18h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
18h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
19h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
20h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
20h ago
