Friday, April 3, 2026

রোটারি ক্লাবের উদ্যোগে সল্টলেক নিক্কো পার্কে আনন্দে মাতলো হাজার দুয়েক শিশু

Date:

Share post:

কলকাতা রোটারি ক্লাবের উদ্যোগে সল্টলেক নিক্কো পার্কে আনন্দে মেতে উঠল প্রায় হাজার দুয়েক শিশু। শিশুদিবসকে সামনে রেখে রবিবার এখানে তাদের হাজির করেছিল রোটারি ক্লাব কলকাতা। অনাবিল আনন্দে মেতে উঠলো ছোটরা। বিগত 94 বছর ধরে মূলত পথশিশু ও পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জীবনের সঠিক পথ দেখানোই লক্ষ্য কলকাতা রোটারি ক্লাবের। সেই লক্ষ্যেই এখনও তারা এগিয়ে চলেছেন। মাত্র পাঁচ জন পথ শিশু নিয়ে শুরু হয়ে ছিল রোটারি ক্লাবের পথ চলা, অথচ তাদের সংস্থার ছাতার তলায় প্রায় হাজার তিনেক শিশু
। সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।রোটারি ক্লাবের 100 তম প্রেসিডেন্ট পূর্ণেন্দু রায়চৌধোরী বলেন, যত বেশি সংখ্যক শিশুদের আমরা সংস্থার আওতায় আনতে পারবো সেই লক্ষ্যেই আমরা এখনও অবিচল ।
সংস্থার অন্যতম সদস্য পার্থ প্রতিম মুখোপাধ্যায় বলেন, শিশুদের এই অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তাদের সঠিক পথ দেখাতে আমরা সর্বদা তাদের সঙ্গে থাকার চেষ্টা করি।
সংস্থার চেয়ারপারসন অভিজিৎ কোলে বলেন, ছোট ছোট ছেলেমেয়েরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে । আমরাও চাই তারা সবাই আনন্দ করুক। তাই এই আয়োজন ।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...