Monday, April 6, 2026

“ভারত তছনছ, রক্তাক্ত”- টুইটে ক্ষোভ প্রকাশ অপর্ণার

Date:

Share post:

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ফের সরব পরিচালক-অভিনেত্রী অপর্ণা সেন। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “নোটবন্দি। অর্থনীতির বেহাল দশা। বেকারত্বের হারে দেশ শীর্ষে। এই পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী আইন। অসম স্তব্ধ। এনআরসি-কে কেন্দ্র করে সারা দেশে দাঙ্গার পরিস্থিতি। আক্রান্ত বিশ্ববিদ্যালয়গুলিও। ভারত একেবারে তছনছ, রক্তাক্ত।” এর আগেও কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সরব হয়েছেন অপর্ণা। নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি নিয়ে যখন দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। বিক্ষোভ যখন অশান্তির আকার নিয়েছে, তখন টুইট করে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তিনি।

তবে, শুধু অপর্ণা সেন নন, দেশের বুদ্ধিজীবী মহল প্রশ্ন তুলেছে, দেশের অর্থনীতি তলানিতে, বেকারত্বের হার সবচেয়ে বেশি, সেখানে ধর্মের ভিত্তিতে বিভাজনের অর্থ কী? সেই প্রশ্নকেই আরও উসকে দিল অপর্ণা সেনের করা এই টুইট।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...