Friday, June 12, 2026

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে অবরুদ্ধ কলেজ স্ট্রিট

Date:

Share post:

কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লি, অসম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ বিক্ষোভ। ওই আইনের প্রতিবাদে উত্তাল হয়েছে রাজধানী দিল্লিও৷ গতকাল, রবিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে৷ এরপর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আটক করে পুলিশ।

তারই প্রতিবাদে কলেজ স্ট্রিট মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় অল ইন্ডিয়া ডিএসও। এদিন কলকাতা ইউনিভার্সিটি হল থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা।

অন্যদিকে, তখন প্রেসিডেন্সির বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও বিক্ষোভ মিছিল করে। একইসঙ্গে, কলকাতা বিশ্ব বিদ্যালয়ের সামনে পথ আটকে বিক্ষোভ কর্মসূচি পালন করে এসএফআই।

lপ্রতিটি ছাত্র সংগঠনই জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর এই পুলিশি নির্যাতনের প্রতিবাদে গোটা দেশজুড়ে সমস্ত ছাত্র সমাজকে গর্জে ওঠার বার্তা দেয়।

আরও পড়ুন-বিজেপি অবস্থানে নাজেহাল স্কুল পড়ুয়া থেকে যাত্রীরা

 

Related articles

‘কনফেডারেশন’ তৈরির আগেই শ্যুটিং সংক্রান্ত নির্দেশিকা জারি! ভাইরাল মেইল আইডি ঘিরে ধোঁয়াশা

রাজ্যে পালাবদলের পর টালিগঞ্জে স্টুডিও পাড়ায় ফেডারেশনের (FCTWEI) ভূমিকা কার্যত অচল, বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (Papiya Adhikari) কনফেডারেশনের...

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...