Sunday, June 14, 2026

উন্নাও ধর্ষণে দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ

Date:

Share post:

উন্নাওয়ে নাবালিকা ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। সোমবার, দিল্লির তিস হাজারি আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। সাজা ঘোষণা হবে ১৯ ডিসেম্বর। উন্নাওয়ে নাবালিকাকে গণধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ পকসো আইনে চার্জশিট পেশ করে পুলিশ।

ধর্ষণের বিচার চাইতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হয় নির্যাতিতার পরিবার। প্রাণ হারান কাকিমা ও বোন। সে নিজেও মারত্মক জখম হয়। বছর দুয়েক আগে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে। তার প্রতিবাদ করায়, ফের গ্রামের সেঙ্গারের ঘনিষ্ঠ দুই যুবক তাকে অপহরণ করে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।

সেঙ্গারের বিরুদ্ধে পুলিশ অভিযোগ নেয়নি বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। ফের অভিযোগ করতে গেলে, মিথ্যে এফআইআরের নাবালিকার বাবাকে গ্রেফতার করা হয়। শেষে নিগৃহীতা কিশোরী ও তার মা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ি গিয়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তখনই ঘটনাটি সামনে আসে।

ইতিমধ্যে উন্নাও জেলের মধ্যেই মারা যান ধর্ষিতা কিশোরীর বাবা। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে এ মামলা সিবিআইয়ের হাতে যায়। সেঙ্গারের বিরুদ্ধে পকসো আইনে ধর্ষণ, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্র, অস্ত্র আইন লঙ্ঘন-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে চার্জ গঠন করা হয় দ্রুত। শেষমেশ মামলা ওঠে দিল্লির তিস হাজারি আদালতে। দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার।

আরও পড়ুন-বিজেপি অবস্থানে নাজেহাল স্কুল পড়ুয়া থেকে যাত্রীরা

 

Related articles

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...