Saturday, June 27, 2026

শপথ নিয়ে মিছিল শুরু মমতার

Date:

Share post:

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শুরুর আগে বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে সামনের মঞ্চ থেকে সকলকে শপথবাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী। গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ উপায়ে মিছিল নির্দিষ্ট রাস্তা দিয়ে এগিয়ে কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের ডাকা হলেও মিছিলে সামিল হতে সবাইকে আহ্বান জানানো হয়েছে। দেশে যখন অশান্ত পরিবেশ, তখন রাজনীতির রং না দেখে সবাইকে একজোট হয়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী। মিছিলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। মিছিলে রয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বকসি, পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূল সাংসদ, রাজ্য মন্ত্রিসভার সদস্য, তৃণমূল নেতৃত্ব এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ। রেডরোড দিয়ে নির্দিষ্ট রাস্তা ধরে মিছিল এগিয়ে চলেছে। শেষ হবে জোড়াসাঁকোতে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...