Friday, June 12, 2026

রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির খবর ভুয়ো! জানিয়ে দিল নবান্ন

Date:

Share post:

এ রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প হচ্ছে না। এবং ডিটেনশন ক্যাম্প-এর জন্য কোনও জমিও চিহ্নিত করা হয়নি। এই তথ্য সম্পূর্ণ অসত্য। সোমবার একথা স্পষ্ট জানিয়ে দিলো নবান্ন।

রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘পশ্চিমবঙ্গে কোথাও কোনও ডিটেশনশন ক্যাম্প হবে না। সেজন্য জমি চিহ্নিত করার খবরও সঠিক নয়। নিউটাউন ও বনগাঁয় ডিটেনশন ক্যাম্প তৈরির খবর সম্পূর্ণ ভুয়ো।’

প্রসঙ্গত, সম্প্রতি নিউটাউন ও বনগাঁয় ডিটেনশন ক্যাম্প তৈরির খবর রটে যায়। আর এই খবরকে হাতিয়ার করে আন্দোলনে নামে সিপিএম-সহ বাম দলগুলি। বামেদের পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্যের শাসক দলের মধ্যে গোপন আঁতাঁত-এর অভিযোগ তোলা হয়। ইস্যুতে মিছিল করে বামেরা।

কিন্তু বামেদের সেই অভিযোগ উড়িয়ে নবান্ন বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি বা তার জন্য জমি চিহ্নিতকরণের খবর ভিত্তিহীন।

পাশাপাশি নবান্ন সূত্রে আরও খবর, রাজ্যে আপাতত জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণ বা NPR হবে না।

আরও পড়ুন-জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে অবরুদ্ধ কলেজ স্ট্রিট

 

Related articles

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...