Wednesday, March 18, 2026

সম্প্রীতির বার্তা দিতে মেটিয়াবুরুজে সভা করবেন অভিষেক

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় গত কয়েকদিন রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছে। অবরোধ, বিক্ষোভের জেরে ভুগছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে সম্প্রীতি বার্তা দিতে এবার সভা করবেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল ৪টেয় মেটিয়াবুরুজের বটতলায় সভা করবেন অভিষেক। সংখ্যালঘু মানুষদের যাতে কেউ ভুল বোঝাতে না পারে, সেই বিষয়ে সভা থেকে সতর্ক করবেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্যেই পড়ে মেটিয়াবুরুজ। সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্র থেকে ষাট শতাংশ ভোটে লোকসভা নির্বাচনে জিতেছেন তিনি। নাগরিকত্ব আইন পাশ হওয়ার পরে ধর্মের ভিত্তিতে প্ররোচনা দেওয়া হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। এই পরিস্থিতিতে কেউ যেন উস্কানিতে পা না দেয়, সেই সতর্কবার্তা দিতেই এই সভা করবেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন-নাগরিকত্ব আইন নিয়ে ভয় দেখিয়ে মিথ্যা প্রচারে হিংসা ছড়ানো হচ্ছে, ফের সতর্ক করলেন মোদি

 

spot_img

Related articles

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...