Thursday, April 9, 2026

অশান্তি জেরে বেলুড়ের অনুষ্ঠানের ‘লাইভ-স্ট্রিমিং’-এ বাধা

Date:

Share post:

সিএএ-র বিরোধিতায় রাজ্য জুড়ে অশান্তির প্রভাব পড়ল বেলুড়মঠেও। ১৮ তারিখ সারদার দেবীর জন্মতিথি উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও বেলুড়মঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সারা বিশ্বের শিষ্য ও ভক্তরা জন্মতিথি পুজোর ‘লাইভ-স্ট্রিমিং’ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন৷

কিন্তু সিএএ ও এনআরসি-র বিরোধিতায় রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি চলছে। হিংসার খবর ছড়ানো আটকাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত। এর জেরে ১৮ তারিখের অনুষ্ঠানের ‘লাইভ-স্ট্রিমিং’ সম্ভব নয় বলে বেলুড়ের রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে জানানো হয়েছে। ইন্টারনেট পরিষেবা না থাকার জেরেই এই সিদ্ধান্ত। অশান্তির জেরে ইতিমধ্যেই বিভিন্ন স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাতিল হয়েছে বা পিছিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার বাধা পড়ল সারদাদেবীর জন্মতিথি অনুষ্ঠানের ‘লাইভ-স্ট্রিমিং’-এ।

আরও পড়ুন-পোশাক তরজায় মোদিকে জবাব মমতার

Related articles

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...