Monday, April 13, 2026

পুলিশি নিগ্রহের বিরুদ্ধে জামিয়া-আলিগড়ের পড়ুয়াদের আর্জির শুনানি আজ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

সুপ্রিম কোর্টে আজ, মঙ্গলবার জামিয়া মিলিয়া ইসলামিয়া ও আলিগড়ের মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর পুলিশি নিগ্রহে হস্তক্ষেপের আর্জির শুনানি হবে৷ রবিবার ক্যাম্পাসে ঢুকে ছাত্র বিক্ষোভ হটাতে গিয়ে তোপের মুখে দিল্লি পুলিশ। এই ঘটনায় দিল্লি পুলিশের বিরুদ্ধে পালটা এফআইআরের হুমকি দিয়েছে জামিয়া মিলিয়া কর্তৃপক্ষ৷ পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আখতার। অভিযোগ উড়িয়ে পডুয়াদের বিরুদ্ধেই দুটি ধারায় মামলা করেছে পুলিশ। জামিয়ার অভিযোগ, রবিবার রাতে ক্যাম্পাসের মধ্যে ঢুকে বিক্ষোভ সামলানোর নামে তাণ্ডব চালায় দিল্লি পুলিশ। পড়ুয়াদের উপর লাঠি, টিয়ার গ্যাসের পাশাপাশি ভেঙে দেওয়া হয় লাইব্রেরিও। প্রশ্ন উঠছে কার নির্দেশে ক্যাম্পাসে ঢুকেছিল পুলিশ ? সোমবার জামিয়া মিলিয়ার উপাচার্য নাজমা আখতার স্পষ্ট জানান, অবস্থান ভাঙতে পুলিশকে ক্যাম্পাসে ঢোকার কোনও অনুমতিই দেওয়া হয়নি। তা-হলে কার নির্দেশে পুলিশের এই ভূমিকা ? জামিয়া মিলিয়ায় পুলিশি আচরণের নিন্দা চলছে দেশজুড়ে। এই পরিস্থিতিতে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে হতে চলেছে জামিয়া মিলিয়া সংক্রান্ত মামলার শুনানি।

Related articles

মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হবে আমেরিকাকে, ট্রাম্পের হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারির পাল্টা জবাব ইরানের 

শান্তি বৈঠক পুরোপুরি ব্যর্থ হতেই হরমুজ প্রণালী (Strait Of Hormuz) নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।সোমবার সন্ধ্যা...

কোনও রাজ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই, বাংলায় কেন: শুনানিতে চিন্তায় সুপ্রিম কোর্ট

বাংলার দুই দফা নির্বাচনের ভোটার তালিকা (West Bengal Voter List) ফ্রিজ হয়ে গিয়েছে। অথচ বিপুল সংখ্যায় অ্যাডজুডিকেট (Logical...

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...