Tuesday, June 16, 2026

শেষ মুহূর্তে নয়াদিল্লির সঙ্গে জেআরসি বৈঠক বাতিল করল ঢাকা

Date:

Share post:

 

শেষ মুহূর্তে নয়াদিল্লির সঙ্গে ‘জয়েন্ট রিভার কমিশন’ বা জেআরসি বৈঠক বাতিল করল ঢাকা। বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে দু’দিনের বৈঠক শুরু হওয়ার কথা ছিল।
এবারে ছ’টি নদীর জলবণ্টন চুক্তি-সহ নদীগুলির তথ্য আদান-প্রদান নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু প্রতিনিধিদলকে ভারত সফরের অনুমতি দেয়নি ঢাকা। এই বৈঠকে মনু, ধরলা, খোয়াই, গোমতী, মুহুরি, ও দুধকুমার, এই ছ’টি নদীর বিষয়ে তথ্য বিনিময়ের কথা ছিল। জেআরসি’র প্রস্তাবিত বৈঠকের প্রথম দিনে যৌথ কমিটির ও দ্বিতীয় দিন কারিগরি কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। দ্রুত ওই ছ’টি নদীর রূপরেখা চুক্তি চূড়ান্ত করতে তথ্যগুলি বিনিময়ের পরিকল্পনা রয়েছে।
গত আগস্টে ঢাকায় অনুষ্ঠিত জলসম্পদ সচিবদের বৈঠকে ওই ছয়টি নদীর তথ্য আদান-প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বাংলাদেশ ও ভারত ১৯৮৫ সালে প্রথমবার মনু, ধরলা, খোয়াই, গোমতী, মুহুরি ও দুধকুমার এই ছ’টি নদীর প্রবাহ একে অন্যের সঙ্গে বিনিময় করেছিল। তখন থেকেই দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ছ’টি নদীর জল ভাগাভাগি নিয়ে আলোচনা করে যাচ্ছে। কিন্তু এই বিষয়ে আজও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি তারা।

Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...