Monday, May 25, 2026

বিশ্ব বাজারে তেলের দাম কমার দিনই ভারতে বাড়ল! সরব তৃণমূল

Date:

Share post:

মাত্র ১১দিনের ব্যবধান। ভারতে চারবার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। সর্বশেষ সোমবার যে দাম বেড়েছে তাতে রাজধানীতেও তেলের দাম ১০০টাকা পেরিয়েছে। অথচ এই সোমবার এমন একটি দিন যখন বিশ্ব বাজারে (international market) বিশেষত এশিয়ার বাজারে (Asian market) কমেছে তেলের দাম (crude oil price)। আদতে ভারতের বিজেপি সরকার যে সাধারণ মানুষের হয়রানির জন্যই বারবার এভাবে তেলের দাম বাড়াচ্ছে, এই ঘটনাতেই তা প্রমাণিত। ফের একবার ২০১৪ সাল থেকে কেন্দ্রের বিজেপির সরকারের তেলের দাম বাড়ানোকে তোপ তৃণমূল কংগ্রেসের।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইরানের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে হরমুজ-সমস্যার সমাধানের ইঙ্গিত দিয়েছেন। শনিবার থেকে সেই ইঙ্গিত পাওয়ার পর সোমবার এশিয়ার বাজারে (asian market) কমেছে অপরিশোধিত তেলের (crude oil) দাম। আন্তর্জাতিক তেল বিক্রেতা সংস্থা ব্রেন্ট তাদের অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ৫.৫ শতাংশ কমিয়েছে সোমবার। ফলে সোমবার এশিয়ায় অপরিশোধিত তেলেরে দাম ব্যারেল প্রতি ৯৭.৯০ ডলার দাঁড়িয়েছে। মার্কিন বাজারে এই দাম কমেছে ৫.৯ শতাংশ।

অথচ সোমবারই সাম্প্রতিক সময়ের মধ্যে সবথেকে বেশি বেড়েছে ভারতে পেট্রোলের দাম। ২ থেকে আড়াই টাকা পর্যন্ত বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম (petrol diesel price)। এরপরই দীর্ঘ কয়েক বছরের কেন্দ্রের বিজেপি সরকারের পারফর্মেন্স তুলে ধরে সমালোচনায় তৃণমূল কংগ্রেস। বিধায়ক কুণাল ঘোষের প্রশ্ন, এখন কিছু বললেই বলছে যুদ্ধ চলছে। ২০১৪ সাল থেকে তো আর যুদ্ধ চলছিল না। তাহলে দাম বাড়ছে কী করে? যদি যুদ্ধ পরিস্থিতি থাকে তাহলে বিকল্প ব্যবস্থা নেয়নি কেন?

আরও পড়ুন : শনিবারের পর আবার! ১১ দিনে সর্বোচ্চ বাড়ল পেট্রোল ডিজেলের দাম

যে সমস্যা গত ১৫ মে থেকে শুরু হয়েছে গোটা দেশে তাতে মধ্যবিত্ত থেকে দিন আনা দিন খাওয়া মানুষ গভীর অতলে। সেকথা উল্লেখ করে কুণালের দাবি, অনুসঙ্গিক আরও সমস্যা বাড়ছে। স্কুলে নোটিশ দিতে হচ্ছে যে জ্বালানি (fuel) খরচ কম করতে হবে। দুদিন বাদে বিদ্যুৎ থেকে শুরু করে সামগ্রিক চাপ নেমে আসছে। ঘুরে ফিরে কর্মসংস্থান থেকে শুরু করে বাজার, বাজেট – সবের উপর চাপ দিচ্ছে কেন্দ্রের সরকার। ভোটের আগে যাঁরা এসেছিলেন তাঁরা তো মানুষকে বিভ্রান্ত করে গেলেন। তৃণমূল কংগ্রেস সব রকম জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদ করছে এবং দল যথাযথভাবে বিষয়টায় নজর রাখছে। যথাযথ ব্যবস্থা নেবে।

Related articles

প্রধানমন্ত্রীর কনভয় রুটের কাছে জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনায় সাসপেন্ড ৬ পুলিশকর্মী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কনভয়ের অদূরে একাধিক জিলেটিন স্টিক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় মে মাসের শুরুতে। বেঙ্গালুরুর...

‘পাড়ায় সমাধান’ প্রকল্প বন্ধের নির্দেশ রাজ্যে! পুরসভাগুলির থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে বরাদ্দ অর্থও

পালাবদলের পরেই আগের সরকারের আমলের অনেক প্রকল্প ও উন্নয়নমূলক কাজ বন্ধ করছে বিজেপি সরকার (BJP Government)। পুরসভা এলাকায়...

হেস্টিংসে শিশুর মৃত্যু! তীব্র চাঞ্চল্য এলাকায়

বাতিস্তম্ভের আলো খুলে পড়ে শিশুর মৃত্যু হেস্টিংসে (Hastings)। সোমবার সকালে হেস্টিংস (Hastings) থানা এলাকার বিদ্যাসাগর সেতুর এজেসি বসু...

আরশোলাকে ভয়! CJP-র বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে এবার সুপ্রিম কোর্টে মামলা

ককরোচ জনতা পার্টি বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের আবেদন। এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজা চৌধুরী নামে এক...