Monday, June 15, 2026

হেস্টিংসে শিশুর মৃত্যু! তীব্র চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

বাতিস্তম্ভের আলো খুলে পড়ে শিশুর মৃত্যু হেস্টিংসে (Hastings)। সোমবার সকালে হেস্টিংস (Hastings) থানা এলাকার বিদ্যাসাগর সেতুর এজেসি বসু র‍্যাম্পের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর নাম গুরিয়া খাতুন (৬)। ওই র‍্যাম্পের নীচেই থাকত সে। কী ভাবে বাতিস্তম্ভ ভেঙে পড়ল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে গোটা হেস্টিংস চত্বরে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। রক্ষণাবেক্ষণ নিয়ে উঠতে শুরু করেছে একাধিক বড় প্রশ্ন। ঘটনাটির পরেই ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবার ও প্রতিবেশীরা।

পরিবারের দাবি, রাস্তায় যে লাইট খুলে পড়েছে, তাতে দেখা যাচ্ছে একেকটা লাইটে তিনটে করে ফুটো আছে। আর তাতে মাত্র একটা নাট লাগানো আছে। বাকি দু’টো নাট কোথায়? লাইট পড়ার পর একটা নাটই পড়ে থাকতে দেখা গিয়েছে রাস্তায়। এতদিন বাতিস্তম্ভের আদৌ রক্ষণাবেক্ষণ হত কি না, প্রশ্ন তুলেছেন স্থানীয়রাও।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...