Monday, June 15, 2026

‘পাড়ায় সমাধান’ প্রকল্প বন্ধের নির্দেশ রাজ্যে! পুরসভাগুলির থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে বরাদ্দ অর্থও

Date:

Share post:

পালাবদলের পরেই আগের সরকারের আমলের অনেক প্রকল্প ও উন্নয়নমূলক কাজ বন্ধ করছে বিজেপি সরকার (BJP Government)। পুরসভা এলাকায় তৃণমূলের আমলে শুরু হওয়া উন্নয়নমূলক কাজ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ডবল ইঞ্জিন সরকারের নগরোন্নয়ন দফতর। এবার ‘পাড়ায় সমাধান’ (Paray Samadhan) প্রকল্প বন্ধ হওয়ায় নিকাশি, পানীয় জল, রাস্তার আলোর মতো একাধিক অতি গুরুত্বপূর্ম প্রকল্পের কাজ ও বিল নিয়ে চরম অনিশ্চয়তায় ঠিকাদার থেকে সাধারণ মানুষ।

সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে টেন্ডার (Tender) প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া বহু প্রকল্পও বাতিল করা হয়েছে। এমনকী, ভোটের আগে হওয়া কাজের বিল মেটানোর ক্ষেত্রেও শুরু হয়েছে অডিট (Audit) ও ‘ফিজিক্যাল ভেরিফিকেশন’। প্রকল্পের প্রয়োজনীয়তা, টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা খতিয়ে দেখার নামে কার্যত পূর্বতন সরকারের সমস্ত উন্নয়নমূলক কর্মসূচিকেই সন্দেহের চোখে দেখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শুধু পুরসভা নয়, পঞ্চায়েত এলাকাতেও একই ছবি। গ্রামীণ উন্নয়নের একাধিক প্রকল্পে অডিটের নামে কাজ ও পেমেন্ট কার্যত থমকে রয়েছে। যদিও সরকারি ভাবে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি, তবু বিভিন্ন পুরসভার আধিকারিকদের মৌখিক নির্দেশ দিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

অভিযোগ, তৃণমূল (TMC) আমলে বরাদ্দ করা অর্থও পুরসভাগুলির কাছ থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার (KMC) অ্যাকাউন্টস বিভাগকেও ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের কোনও বিল গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসতেই পূর্বতন সরকারের সমস্ত জনমুখী প্রকল্পে ‘রিভিউ’-এর নামে কোপ পড়ছে। যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন পরিষেবা ও উন্নয়নের উপর।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...