Saturday, June 27, 2026

বাংলায় ‘সিএএ’ মানে “ছিনিয়ে আনবো অধিকার”! বার্তা অভিষেকের

Date:

Share post:

তৃণমূল ছাত্র-যুবর ডাকে ধর্মতলার রানি রাসমণি রোড থেকে এআরসি-সিএএ বিরোধী মঞ্চ থেকে ‘সিএএ’-এর নতুন অর্থ বেঁধে দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, “বিজেপির কাছে সিএএ-এর অর্থ সিটিজেন্স অ্যামেডমেন্ট বিল হলেও বাংলায় ‘সিএএ’ মানে ছিনিয়ে আনবো অধিকার।”

পাশাপাশি, অভিষেক কেন্দ্রের বিজেপি সরকার ও মোদি-শাহকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা উত্তর প্রদেশে যা করতে পারেন, সেটা বাংলায় করা যাবে না। এই বাংলা বিকেকানন্দ, নেতাজি, বিদ্যাসাগর, ক্ষুদিরাম, রবীন্দ্রনাথ, রামমোহন, মাতঙ্গিনী হাজরার পবিত্র বাংলা। এটা সম্প্রীতির বার্তা। এখানে বিভাজনের রাজনীতি চলবে না”। এরপরই অভিষেকের প্রশ্ন, “মোদি-অমিত শাহের NRC, নোটবন্দি, জিএসটি-এর জন্য যে মানুষগুলিকে মরতে হয়েছে, তাঁদের মধ্যে বড়লোক কজন?”

এখানেই থেমে থাকেননি অভিষেক। মোদি-অমিত শাহকে একহাত নিয়ে বলেন, “অসম, ত্রিপুরা, মণিপুরে মুখ্যমন্ত্রীরা ইস্তফা দিন। বলুন ওই রাজ্যের সরকার অবৈধ। যাঁদের ভোটে আপনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যাঁরা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, তখন জানতে চাননি কেন, তাঁরা নাগরিক কি না?”
বিজেপি নেতা-মন্ত্রীদের চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “আমার মানুষের আন্দোলন গড়ে তুলেছি রাজপথে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ নয়, শুরু থেকেই প্রতিবাদ করছে। তাঁর দাবিকে মান্যতা দিয়ে এখন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এনআসি-সিএএ বিরোধিতা করছে। আসলে বাংলাই চিরকাল পথ দেখিয়েছে। আমি বিজেপির নেতা-মন্ত্রীদের চ্যালেঞ্জ করে বলছি, কেবিনেটের ৫ জন মন্ত্রীও যদি নিজের ঠাকুরদা আর ঠাকুমার জন্ম সার্টিফিকেট দেখান, তাহলে ইস্তফা দেব”।

সবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র-যুবদের উদ্দেশ্যে বলেন, “আন্দোলন করতে গিয়ে বিজেপির প্ররোচনায় পা দেবেন না। শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করুন। আমি এখানে বলে যাচ্ছি, জীবনের শেষ রক্তবিন্দু দেব, কিন্তু বিজেপির কাছে মাথানত করবো না।”

আরও পড়ুন-সিএএ-র বিরোধিতায় বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র লখনউ

 

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...