Saturday, June 27, 2026

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

Date:

Share post:

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি থাকবে রাত ৯টা পর্যন্ত। কলকাতা পুলিশের (Kolkata Police) নির্দেশিকায় জানানো হয়েছে, সেতুর বিভিন্ন কেবল, বেয়ারিং এবং অন্যান্য কাঠামোগত অংশে কাজ চলার কারণে এই সিদ্ধান্ত।

  • রবিবার ছুটির দিন হওয়ায় শহরের রাস্তায় ট্রাফিকের চাপ কম থাকে। তবু দ্বিতীয় বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) বন্ধ হলে যাতে যান চলাচলের খুব একটা সমস্যা না হয় সেইমতো বিকল্প পথ জানিয়ে দিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ (Kolkata Traffic Police)।
    • এজেসি বোস রোড হয়ে সেতুর দিকে আসা গাড়িগুলিকে হেস্টিংস মোড়ের দিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের (Howrah Bridge) দিকে পাঠানো হবে।
    • কেপি রোড ও জে অ্যান্ড এন আইল্যান্ড সংলগ্ন এলাকা থেকে আসা যানবাহনকেও ১১ ফারলং গেটের দিক দিয়ে বিকল্প রুটে সরিয়ে দেওয়া হবে।
    • খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে হেস্টিংস মোড় থেকেই ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে তাদের সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে হবে।
    • কেপি রোড থেকে যারা বিদ্যাসাগর সেতু ব্যবহার করতে চাইবেন, তাদেরও ঘোড়াপাসের কাছে ওয়াই-পয়েন্ট থেকে অন্য পথে পাঠানো হবে।
    • পরিস্থিতি অনুযায়ী শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় অতিরিক্ত ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হতে পারে।

 

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...