Saturday, June 27, 2026

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে যায় ৫৬ লক্ষ টাকা। ২০২৫ এর নভেম্বরে ঘটনা ঘটলেও বহুদিন অতিক্রান্ত। এর মধ্যে হয়ে গিয়েছে রাজ্যে রাজনৈতিক পালাবদল। অবশেষে ৭ মাস পর বড় সাফল্য কলকাতা পুলিশের সাইবার শাখার।

সাংসদের একাউন্ট থেকে টাকা গায়েব করার মূল অভিযুক্ত মোকুলেশর রেজাকে অসমের রাঙাপানি এলাকা থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার শাখা। সূত্রের খবর, ধৃতকে আজই আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাইকোর্ট শাখায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি একাউন্ট রয়েছে। অভিযুক্ত মোকুলেশর রেজা সুপরিকল্পিতভাবে বিপুল অঙ্কের টাকা একাউন্ট থেকে সরিয়ে ফেলেন। আরও পড়ুন: মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এরপরেই ঘটনার তদন্তে নেমে সাইবার শাখার আধিকারিকরা জানতে পারেন, অত্যন্ত পেশাদারিত্বের সাথে অভিযুক্ত মোকুলেশর প্রথমে একজন আইনজীবীর ছদ্মবেশ ধরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হাইকোর্ট শাখায় ঢুকে ব্যাংকের কর্মীদের নজর এড়িয়ে সে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একাউন্টের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বরটি পরিবর্তন করে দেন।এরপরে তিনি অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ৫৬ লক্ষ টাকা তুলে নেন। তদন্তকারীরা জানতে পেরেছেন যে, একাউন্ট থেকে লুট হওয়া টাকা যাতে সহজে ট্র্যাক না করা যায়, তার জন্য বিপুল পরিমাণ সোনা কিনে ফেলেছিলেন তিনি।

ঘটনার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে সাইবার শাখার একটি বিশেষ টিম বিভিন্ন সূত্র এবং প্রযুক্তির সাহায্য নিয়ে ট্র্যাকিং করে অভিযুক্তের অবস্থান চিহ্নিত করে। অবশেষে অসমের রাঙাপানি এলাকায় হানা দিয়ে মূল অভিযুক্ত মোকুলেশর রেজাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...