Sunday, June 28, 2026

১৭ টি বাম দলের কেন্দ্রীয় মিছিল আজ কলকাতায়

Date:

Share post:

তিনদিনের রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচির পর আজ বৃহস্পতিবার ১৭ টি বামপন্থী ও সহযোগী দলের কেন্দ্রীয় মিছিল হবে কলকাতায়। এনআরসি ও সিএএ বিরোধী মিছিল মৌলালির রামলীলা পার্ক থেকে শুরু হয়ে এজেসি বোস রোড, মল্লিকবাজার, পার্কস্ট্রিট হয়ে পার্কসার্কাসে শেষ হবে। মিছিলে অংশ নেবে কলকাতা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি জেলার বামপন্থী কর্মী-সমর্থকরা। আন্দোলনকারীদের বক্তব্য, দেশের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করা চলবে না। নাগরিকত্ব সংশোধনী আইন ধর্মীয় বিভাজন তৈরি করবে। ফলে তা বাতিল করতে হবে। আজকের মিছিলে থাকবে সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক সহ আরও একাধিক বাম দল ও গণতান্ত্রিক সংগঠন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...