Sunday, April 12, 2026

শহরে ১৭ বাম দলের মিছিল, ম্যাটাডোরই মঞ্চ, পুড়ল বিল

Date:

Share post:

নাগরিকত্ব বিল নিয়ে দেশ জুড়ে প্রতিবাদে নেমেছে বামেরা। কলকাতায় নামল ১৭টি বাম দল।বৃহস্পতিবার মধ্য কলকাতা উত্তাল হলো বামেদের মিছিলে। তৃণমূলের মিছিলে যখন ধর্মতলা উত্তাল, তখন মৌলালি থেকে পার্ক সার্কাস পর্যন্ত ১৭বাম দলের মিছিলও ছিল রঙিন আর স্লোগানমুখর। ধর্মতলায় মঞ্চ করতে পারেনি বামেরা। ম্যাটাডোরকে মঞ্চ করেই প্রথম বক্তব্য রাখলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিমান জানালেন, সরকারের এনআরসি, সিএএ, দ্রব্যমূল্যবৃদ্ধি, চাকরির দাবিতে সারা ভারতের ট্রেড ইউনিয়ানগুলি ৮জানুয়ারি হরতাল-ধর্মঘটের ডাক দিয়েছে। একমাত্র সঙ্গে নেই তৃণমূলের আইএনটিটিইউসি এবং বিজেপির বিএমএস। সেদিন যদি তৃণমূল বাধা দেয় বোঝা যাবে আসলে কে কিসের বিরোধী!

সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। ধিক্কার-প্রতিবাদ জানালেন দিল্লিতে বাম নেতাদের গ্রেফতার। মহম্মদ সেলিম বললেন, দেশ লুঠছে, দেশ বিক্রি হচ্ছে, মানুষের বাজারের আগুনে পুড়ছে। দিল্লি জ্বলছে, উত্তরপ্রদেশ জ্বলছে, কিন্তু জ্বলতে দেব না আমার রাজ্যকে।

কেন ১৯ডিসেম্বর? ১৯২৭ সালের এই দিনেই স্বাধীনতাযোদ্ধা রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান ও রোশন সিংয়ের ফাঁসি হয়েছিল ব্রিটিশ জমানায়। ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠেই এই তিন স্বাধীনতাযোদ্ধাকে সামনে রেখেই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে নামল বামেরা। বামেদের অভিযোগ, এই বিল সংবিধানের স্বীকৃত সমানাধিকারকে লঙ্ঘন করেছে এবং ধর্মনিরপেক্ষতার উপর আঘাত করেছে। সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, এবং সিপিআই (এম এল) লিবারেশন সহ ১৭টি বামদল ছিল মিছিলে। সমাবেশে শেষে সিএবি বিল পোড়ানো হয়। আগামিকালও ধর্মতলায় বিকেল পাঁচটায় থাকবে বামেরা।

আরও পড়ুন-শান্তির ‘মিছিল-দিন’ দেখল কলকাতা

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...