Friday, June 26, 2026

ট্রেন-স্টেশনের ক্ষতির দায়ে রাজ্যের বিরুদ্ধে মামলা করবে রেল

Date:

Share post:

সিএএ ও এনআরসি নিয়ে ট্রেনে ভাঙচুর, আগুন ও স্টেশন তছনছ করার অভিযোগে এবার রাজ্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছে রেল। রেলের অভিযোগ, বিক্ষোভে জেরে রেলের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। এ নিয়েই রাজ্যের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করতে চলেছে রেল।
রেল সূত্রে খবর, বিক্ষোভের জেরে রাজ্য জুড়ে রেলের যে সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য রাজ্য প্রশাসনই দায়ী বলে মত রেলে আধিকারিকদের। কারণ, বিক্ষোভেরীদের রাস্তাতেই আটকে দিলে, তাঁরা ট্রেন বা স্টেশনে হামলা চালাতে পারতেন না। পাশাপাশি, যে জায়গার উপর দিয়ে লাইন গিয়েছে বা স্টেশন রয়েছে, সেটা রাজ্যেরই জমি। সেই কারণে, রেলের বিপুল ক্ষতি দায় তারা এড়াতে পারে না বলে মত রেলের। তবে কোন আদালতে এই মামলা দায়ের হবে তা এখনও জানা যায়নি।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...