Friday, June 26, 2026

“মুখ্যমন্ত্রীর মন্তব্যে গভীর মর্মাহত”, টুইটারে জানালেন ধনকড়

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার মন্তব্য করলে, তা নিয়ে রাজ্যপালের প্রতিক্রিয়া চলতেই থাকে। বৃহস্পতিবার, ধর্মতলায় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ-সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, “সিএএ-র বিষয়ে দেশজুড়ে গণভোট চাওয়া হোক। রাষ্ট্রপুঞ্জের মতো নিরপেক্ষ প্রতিষ্ঠানকে দিয়ে সেই নির্বাচন সংগঠিত করা হোক”।

সেই মন্তব্য নিয়ে একঘণ্টার মধ্যেই প্রথম প্রতিক্রিয়া দেন রাজ্যপাল। কিন্তু তা নিয়ে কোনও মন্তব্য করেননি শাসকদলের কেউই। এরপর শুক্রবার সকালে, নিজের টুইটার হ্যান্ডেলে সেই বিষয় নিয়ে ফের মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন জগদীপ ধনকড়।
টুইটে তিনি বলেন, “যেরকম বাইরের হস্তক্ষেপ চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অসাংবিধানিক পথে হাঁটছেন, তা দেখে আমি গভীর ভাবে মর্মাহত। এতে দেশের গণতন্ত্রে অপূরণীয় ক্ষতি হল।”

একই সঙ্গে রাজ্যপাল জানান, তিনি মুখ্যমন্ত্রীকে বক্তব্য ফিরিয়ে নিতে অনুরোধ করলেও, তিনি তা করেননি। বর্ষীয়ান নেত্রী সাংবিধানিক পদে থেকে এই ধরনের মন্তব্য করতে পারেন না বলে মত রাজ্যপালের। তাঁর মতে, মুখ্যমন্ত্রীর অবস্থান দেশের সাংবিধানিক পরিকাঠামোর বিরোধী।
তবে, বৃহস্পতিবারের মতো, রাজ্যপালে শুক্রবারের প্রতিক্রিয়া নিয়েও শাসকদল ও মন্ত্রিসভার সদস্য কোনও প্রতিক্রিয়া দেননি।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...