Wednesday, April 8, 2026

“প্রধানমন্ত্রী হিসেবে মানুষের স্বার্থবিরোধী আইন বাতিল করুন”, মোদিকে অনুরোধ মমতার

Date:

Share post:

“আমরা শান্তি চাই। আপনি দেশের প্রধানমন্ত্রী, বিজেপির নয়। আমার অনুরোধ, অনুগ্রহ করে NRC-CAA বাতিল করুন। এই আইন প্রত্যাহার করুন।” শুক্রবার তৃণমূল ভবনে দলীয় বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপর তিনি বলেন, “কখনও কখনও দেশের মানুষের আন্দোলনের কাছে মাথা নত করতে হয়। আমি একজন নাগরিক হিসেবে সহ-নাগরিকদের অধিকারের জন্য লড়ছি। তাই জেদাজেদি করবেন না। মানুষের জন্যই আইন তৈরি হয়। যে আইন মানুষের স্বার্থবিরোধী আপনি প্রধানমন্ত্রী হিসেবে সেই আইন বাতিল করুন।”

“নিজের জীবন বাজি রেখে আমি উদ্বাস্তু আন্দোলন করেছি। আমি বিজেপির সব নেতাদের বলছি, শান্তি বজায় রাখুন। উস্কানিমূলক আচরণ করবেন না।”

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...