Saturday, April 4, 2026

আপনি কি ব্যাঙ্ক জালিয়াতির শিকার? ফোন করুন কলকাতা পুলিশের এই নম্বরে

Date:

Share post:

গোটা দেশের মতোই সম্প্রতি কলকাতা শহরে বেড়ে চলেছে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা। কখনও এটিএম আবার কখনও অন্যভাবে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। আবার কেউ কেউ ভুয়ো ফোন কলের ফাঁদে পড়ে ব্যাঙ্কের তথ্যাদি বিশ্বাস করে ফোনের ওপারে থাকা ব্যক্তিকে দিয়ে সর্বনাশ করছেন। আর তখনই নিমেষে ওই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে জমানো কষ্টার্জিত অর্থ।

এই সমস্যায় অনেকেই দিশেহারা। তাহলে উপায়? এবার আপনার মুশকিল আসান করবে কলকাতা পুলিশ। এখন থেকে আপনি নিশ্চিন্তে থাকতেই পারেন। কারণ, ব্যাঙ্কে গচ্ছিত টাকা নিয়ে কোনও জালিয়াতি হলে আর কোনও চিন্তা নেই। এবিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড সংক্রান্ত সাহায্যের জন্য খোলা হয়েছে ২৪ ঘণ্টার একটি হেল্প লাইন নম্বর। নম্বরটি হল ৮৫৮৫০৬৩১০৪। এখন থেকে জালিয়াতির শিকার হলেই ডায়াল করুন কলকাতা পুলিশের হেল্প লাইন নম্বরে।

আরও পড়ুন-ফের রাজ্যে এনআরসি আতঙ্কে মৃত্যু, এবার কোথায়?

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...