Tuesday, June 16, 2026

পাঠ্যক্রমে এবার ঢুকে পড়ছে কম্পিউটার শিক্ষা

Date:

Share post:

স্কুল শিক্ষায় ফিরছে কম্পিউটার। পঞ্চম শ্রেণি থেকেই রাজ্যের স্কুলগুলিতে কম্পিউটার পড়ানো হবে, সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। ফলে নতুন বছরের জানুয়ারি মাস থেকেই রাজ্যের ৬৬হাজার স্কুলের মধ্যে প্রায় ১২হাজার স্কুলে কম্পিউটার শিক্ষা চালু হয়ে যাবে। কিন্তু কারা পড়াবেন? সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। কারণ নতুন কোনও শিক্ষক নিয়োগ না করে পাইলট প্রজেক্ট সফল হলে তবেই বাকি স্কুলেও কম্পিউটার পড়ানো শুরু হবে। একমাস আগেই রাজ্য সরকার জানিয়েছিল পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রত্যেকটি স্কুলে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে। সিদ্ধান্ত বদল করে আপাতত পাইলট প্রজেক্ট করা হচ্ছে। সফল হলে ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত পড়ানো হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদ এ ব্যাপারে পদক্ষেপ করা শুরু করেছে।

আরও পড়ুন-CAA-NRC-র সমর্থনে হাজারেরও বেশি বুদ্ধিজীবীর বিবৃতি

 

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...