Sunday, April 5, 2026

গঙ্গাসাগর মেলা শুরু ১০ জানুয়ারি, নতুন সাজে কপিলমুনির মন্দির

Date:

Share post:

আর কয়েক দিনের মধ্যেই লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল নামবে গঙ্গাসাগরে৷ আগামী বছরের ১০ জানুয়ারি থেকে শুরু হবে পবিত্র গঙ্গাস্নান, চলবে ১৬ তারিখ পর্যন্ত। গোটা দেশ থেকে আসা পুণ্যার্থীদের জন্য গঙ্গাসাগরের পরিকাঠামো তৈরি প্রায় শেষের মুখে৷ কপিলমুনির মন্দির প্রাঙ্গণ নতুন করে সাজানো হচ্ছে। এবছর মেলায় এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হচ্ছে। ২৪ঘন্টা দুটি অ্যাম্বুল্যান্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত থাকবেন মেলার দিনগুলিতে। ওদিকে, সাগরতটে তৈরি হচ্ছে অস্থায়ী ছাউনি। তৈরি হচ্ছে স্থায়ী শৌচালয়, এগুলি সারা বছরই চালু থাকবে পুণ্যার্থীদের জন্য৷

প্রশাসনের বক্তব্য,গত বছরের তুলনায় এবার যাত্রী নিবাসের সংখ্যা বাড়ানো হচ্ছে৷ এবার মেলা এলাকায় বেশ কিছু নতুন কংক্রিটের রাস্তা তৈরি হয়েছে। এর ফলে পুণ্যার্থীদের সুবিধা হবে। জেলাশাসক পি উলগানাথন নিজেই গোটা বিষয়টিতে নজরদারি রাখছেন৷ তিনি বেশ কয়েকবার ঘুরেও এসেছেন গঙ্গাসাগর, সরেজমিনে খতিয়ে দেখেছেন প্রস্তুতির কাজ।

জেলাশাসক বলেছেন, “এবারের মেলায় প্রত্যেক পুণ্যার্থীর আসা যাওয়া মসৃণ করাই আমাদের লক্ষ্য। এবারে পুণ্যার্থীর ভিড় রেকর্ড মাত্রা ছাড়াবে।” জেলা প্রশাসন নদীপথে বিশেষ নজর দিয়েছে। চলছে মুড়িগঙ্গা নদীর ড্রেজিংয়ের কাজ। মুড়িগঙ্গার নাব্যতা কমে যাওয়ায় গত বেশ কয়েক বছর ধরে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের৷ গত বছর সেচ দপ্তর দীর্ঘমেয়াদি ড্রেজিংয়ের ব্যবস্থা করেছে৷ এবার দিনের বেশিরভাগ সময় ভেসেল পরিষেবা স্বাভাবিক থাকবে বলে আশা প্রশাসনের। মেলার জন্য এবার নতুন ‘অ্যাপস’ চালু করছে জেলা প্রশাসন৷ এই অ্যাপসের মাধ্যমে দুর্ঘটনা এড়ানো যাবে। বেশি ভিড় হলে সতর্ক করবে এই অ্যাপস।
ওদিকে,নতুন করে সেজে উঠেছে কপিলমুনির মন্দির৷ মন্দির-সংলগ্ন নাটমন্দিরের দেওয়াল সাজিয়ে তোলা হচ্ছে। রঙিন আলো ও ফোয়ারা থাকছে এবার৷

আরও পড়ুন-ওয়ার্কার্স কংগ্রেসের দীর্ঘদিনের দাবি মানলো মেট্রো রেল

 

Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...