Wednesday, May 20, 2026

পেঁয়াজ, আদা, আলুর পথেই বাড়ল ভোজ্য তেলের দাম!

Date:

Share post:

পেঁয়াজের লাগামছাড়া দামে যখন মধ্যবিত্তের চোখ জ্বলছে, তখন পাল্লা দিয়ে বেড়েছে আদা ও আলুর দাম। নতুন বছরের শুরুতেই বাড়বে দুধের দাম। এবার গোদের ওপর বিষ ফোঁড়ার মতো বাড়ল ভোজ্য তেলের দামও।স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এভাবে সব জিনিসের দাম বাড়লে মধ্যবিত্ত কি করবে?তেলের এই দাম বাড়ার কারণ হিসাবে জানা গিয়েছে, বর্তমানে প্রতি লিটার পাম তেলের দাম বেড়েছে ২০ টাকা করে।
ভারত মূলত মালয়োশিয়া ও ইন্দোনেশিয়া থেকে পাম তেল আমদানি করে, যা দিয়ে তৈরি করা হয় ভোজ্য তেল। ওই দুই দেশে চাহিদা বাড়ায় দাম বেড়েছে পাম তেলের। যার নিট ফল, বাড়ছে ভোজ্য তেলের দাম।এমনকি বেড়েছে সোয়াবিন তেলের দামও।

গত দু মাসে সর্ষের তেলের দাম বেড়েছে প্রতি কুইন্টালে ৩০০ টাকা। সোয়াবিন তেলের দাম বেড়েছে প্রতি কুইন্টালে ৪০০ টাকা। জানা গিয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার নতুন প্রকল্পের জেরে এই দাম আরও বাড়তে পারে।

 

Related articles

ইদে গোহত্যায় কড়াকড়ি! বিজেপি সরকারের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মহুয়ারা

রাজ্যে পালাবদলের পর কোরবানির ইদের আগে গবাদি পশু হত্যা সংক্রান্ত সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন একগুচ্ছ...

অসামাজিক কাজ বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরই: ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট আইন কার্যকর শুরু

বিধানসভা নির্বাচনের প্রচারে যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কথা বলে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, এবার সেই আইন...

খুন না, আত্মহত্যাই! ফের আদালতের দ্বারস্থ ত্বিষার পরিবার

ভোপালে ত্বিষা শর্মার (Twisha Sharma death) মৃত্যুতে তদন্ত যতই এগোচ্ছে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ত্বিষার পরিবারের দাবি,...

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...