Saturday, April 4, 2026

যোগীর রাজ্যে ফের পুলিশ-আন্দোলনকারী খণ্ডযুদ্ধ, বন্ধ ইন্টারনেট পরিষেবা

Date:

Share post:

কেন্দ্রের নয়া নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় আজ শনিবার ফের উত্তপ্ত হয়ে উঠল যোগীর রাজ্য উত্তরপ্রদেশ। এবার রাজ্যের রামপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিন আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করলে তাঁদের বাধা দেওয়া হয়। এরপরই আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে মুড়ি-মুড়কির মতো ইট-পাথর ছুঁড়তে থাকে বলে অভিযোগ। পাল্টা আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে, বিনা প্ররোচনায়
তাঁদের উপর হঠাৎ ব্যাপক লাঠিচার্জ করে যোগী আদিত্যনাথের পুলিশ। এমনকি জনতাকে ছত্রভঙ্গ করতে ছোঁড়া হয় কাঁদানে গ্যাসও।

রামপুরে ইদগাহ এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। ঘটনার পরপরই ওই অঞ্চলের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...