Tuesday, April 7, 2026

নির্ভয়ার পুনরাবৃত্তি ত্রিপুরায়! ধর্ষণ করে ছাত্রীকে গাড়ি থেকে ছুড়ে ফেলে দিল ধর্ষক

Date:

Share post:

উত্তরপ্রদেশ, তেলেঙ্গানার পর এবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের রাজ্য ত্রিপুরা। স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে, নারকীয় ধর্ষণের পর তাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিল ধর্ষকরা।

ঘটনা ত্রিপুরার সিপাহীজেলার সোনামুড়ায়। ক্লাস নাইনের ছাত্রীটি পরীক্ষা দিয়ে ফিরছিল। ফেরার পথে একটি দোকানে ঢোকে। দোকান থেকে বেরতেই তাকে রাস্তায় তালে জোর করে একটি কালো রঙের অল্টো গাড়িতে তুলে নেয় দুষ্কৃতীরা। ধর্ষণ করে তাকে ঠাকুরমুড়া এলাকায় চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারাই তাকে তুলে নিয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে আগরতলা জেবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে জুয়েল মিঞা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে কোর্টে তোলা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, কিশোরী আশঙ্কাজনক। রাজ্য বিজেপি এ নিয়ে পথে নামার সিদ্ধান্ত নিলেও বিরোধীদের সাফ কথা, ঢিলেঢালা প্রশাসন আর অপরাধীদের সঙ্গে প্রশাসনের গাঁটছড়া থাকায় বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...