Saturday, April 4, 2026

“ফাঁসুড়ে হতে চাই”, আবেদন বাংলার যুবকের

Date:

Share post:

দেশের নানা প্রান্তে ধর্ষণ, গণধর্ষণ-খুনের খবর। নির্ভয়া থেকে হায়দরাবাদ, উন্নাও- নারী নিগ্রহ চলছেই। অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলেও কার্যকর করার লোক পাওয়া যাচ্ছে না। যেমন নির্ভয়া কাণ্ড। সেখানে দোষীদের ফাঁসির সাজা হলেও তা কার্যকর করার লোক পাওয়া যায়নি। ইতিমধ্যেই নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসির জন্য ফাঁসুড়ে প্রয়োজন বলে খবরে প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতিতে ফাঁসুড়ে হতে চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে আবেদন করেছেন মহিষাদলের চিত্তরঞ্জন দাস। জীবনে এ কাজ করেননি পেশায় গাড়ি চালক চিত্তরঞ্জন। ফাঁসি দেওয়ার সম্পর্কে কোনও ধারনাই নেই পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঘাগরা গ্রামে বাসিন্দার। মিনি ট্রাক নিয়ে তিনি ঘুরে বেড়ান রাজ্য সড়ক থেকে জাতীয় সড়কে। নির্ভয়ার দোষীদের ফাঁসি দেওয়ার জন্য মেরটের পবন জল্লাদের নামও শোনা যাচ্ছে। সুতরাং রাষ্ট্রপতির কাছ থেকে তিনি কোনও ডাক পাবেন কি না, সন্দেহ রয়েছে। কিন্তু আশা ছাড়তে নারাজ অনভিজ্ঞ চিত্তরঞ্জন।‌‌

ছেলের এই সিদ্ধান্তে খুশি তাঁর মা আরতি দাসও। তিনি বলেন, নির্ভয়া কাণ্ডে অপরাধীদের শাস্তি দেওয়ার মতো ভালো কাজ যেন ছেলে করতে পারে, তার জন্য তিনি আর্শীবাদ করছেন। শুধু নির্ভয়া নয়, ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িতদের চরম শাস্তি হওয়া উচিত বলে মত চিত্তরঞ্জনের।

আরও পড়ুন-পাল্টা রাহুল : মোদি-শাহ জুটি যুবকদের ভবিষ্যৎ নষ্ট করছে

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...