Saturday, April 4, 2026

অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই বিজেপি মন্ত্রীর উস্কানিমূলক মন্তব্যের জেরে দেশজুড়ে বিতর্ক

Date:

Share post:

কেন্দ্রের নয়া CAA-এর বিরুদ্ধে প্রতিবাদে গোটা দেশ এখন ক্ষোভে ফুঁসছে। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই এই ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য করে বিতর্ক আরও বাড়িয়ে দিলেন কর্নাটকের বিজেপি মন্ত্রী সিটি রবি!

তাঁর কথায়, সংখ্যাগরিষ্ঠরা যদি ধৈর্য হারিয়ে ফেলে, তাহলে গোধরার মত পরিস্থিতি তৈরি হবে। এই সেই মানসিকতা, যার জেরে গোধরায় রেল পোড়ানো হয়েছিল, করসেবকদের জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এখানে সংখ্যাগুরু সম্প্রদায় ধৈর্য্শীল। যারা সর্বত্র আগুন জ্বালাবার চেষ্টা করছে তাদেরকে আমার পরামর্শ, আপনারা একবার ফিরে তাকিয়ে দেখুন যদি আমাদের ধৈর্য হারায় তাহলে কী হতে পারে। আমাদের ধৈর্য আমাদের দুর্বলতা নয়। আমরাও দেখছি আপনারা কত সরকারি সম্পত্তি ধ্বংস করছেন আর রাজ্যে আগুন জ্বালাচ্ছেন।”

বিজেপি মন্ত্রীর এই উস্কানিমূলক মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। সমালোচনার ঝড় বইছে।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...