Thursday, June 25, 2026

এক প্রতিবাদীর কবিতা

Date:

Share post:

অধ্যায়

শুভায়ুর রহমান

আবার অধ্যায় যোগ হবে ইতিহাসে,
হয়তো বইয়ের শেষ অংশে জুড়ে দেওয়া হবে নতুন অধ্যায়ের কলঙ্কিত মুহুর্ত!
সেখানে জুড়ে থাকবে স্বৈরাচারী শাসকের কথা
লেখা থাকবে স্বৈরাচারী শাসকের দমন পীড়ন নীতি
লেখা থাকবে জনতার মাঝে বিভাজন নীতি
লেখা থাকবে রক্তচক্ষুর রোষাণলে মানুষকে ভীত সন্ত্রস্ত হতে হয়েছে
লেখা থাকবে যাবতীয় অরাজকতা
লেখা থাকবে বেকারত্বের বাঁচার ইচ্ছা তিলতিল করে কুঁকড়ে যায়!
লেখা থাকবে কাজ না পাওয়া মানুষের বুকের কান্না
লেখা থাকবে গেরস্থালির ঘরে কীভাবে জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়ে ছিল
লেখা থাকবে ভিটেমাটি হারানোর ভয় মানুষকে আলপিনের মতো বিঁধেছিল সবই লেখা থাকবে পাঠ্যে
ঐতিহাসিকের কন্ঠ রোধের চেষ্টাও ঠাঁই পাবে হয়তো।
আর এটাও লেখা থাকবে
দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে একজন, দুজন, হাজার, লাখে লাখে মানুষ রাজপথে নেমেছিল
দেশের সমস্ত রাজপথে সাধারণ নাগরিক প্ল্যাকার্ড হাতে স্লোগান তুলেছিল,
ছাত্র যৌবন পুলিশের লাঠির আঘাত, টিয়ার গ্যাস সহ্য করেই লড়েছিল, মুদ্রিত হবেই একদিন!
লেখা থাকবে নতুন অধ্যায়ে মানুষ মানুষের কথা বলতে চেয়েছিল,
সেদিন মানুষ ভেদাভেদ ভুলে একটাই দাবি তুলেছিল
‘আমরা সবাই মানুষ বাঁচতে চাই’
লেখা থাকবে নতুন অধ্যায়ে!

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...