Saturday, April 4, 2026

আন্দোলনকারীদের মৃত্যুর কথা এড়ালেন মোদি, কিন্তু কেন ?

Date:

Share post:

আন্দোলনকারীদের মৃত্যু নিয়ে একটা কথাও নেই। সব দায় বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দিলেন মোদি। অন্যদিকে উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা ছাড়াল ২০। নাগরিকত্ব বিরোধী বিক্ষোভের জন্য বিরোধীদের দায়ী করেছেন নরেন্দ্র মোদি। রবিবার দিল্লিতে এক জনসভায় ভাষণে তিনি বলেন, যে সংসদ এবং যে এমপিরা এই আইন পাশ করেছে তাদের সিদ্ধান্তকে সম্মান করুন। মোদির এই ভাষণের মাঝেও কিন্তু ভারতের বিভিন্ন শহরে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিবাদ বিক্ষোভ চলেছে।

কয়েক হাজার মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে।
যে ২০ জন মারা গিয়েছে, তার অধিকাংশই ঘটেছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে। বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ করা হলেও, উত্তর প্রদেশ পুলিশ বলেছে, তারা কোথাও গুলি চালায়নি।
কলকাতায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ছাত্র মিছিল। এতগুলো মৃত্যুর কোনও প্রসঙ্গ মোদির ভাষণে ছিল না।  বরং প্রতিবাদ বিক্ষোভের জন্য প্রধানমন্ত্রী তার রাজনৈতিক প্রতিপক্ষদের দায়ী করেছেন।
তাঁর অভিযোগ, বিরোধীরা “মিথ্যা এবং ভুল” তথ্য রটিয়ে বেড়াচ্ছে। ভারতীয় মুসলিমদের উদ্দেশে তাঁর আশ্বাসবাণী, “এই আইন নিয়ে তাদের চিন্তার কোনো কারণ নেই।তার সরকার কারও ধর্মীয় পরিচয় জানার বিপক্ষে”। তাঁর সাফ কথা, দেশের পার্শ্ববর্তী তিনটি মুসলিম প্রধান দেশের ‘নির্যাতিত সংখ্যালঘুদের’ আশ্রয় দেওয়ার উদ্দেশ্যেই এই আইন করা হয়েছে।

আরও পড়ুন-“ফাঁসুড়ে হতে চাই”, আবেদন বাংলার যুবকের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...